• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ইঞ্জি. জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর আগমনে উৎসবমুখর সমুদ্র জনপদ কক্সবাজার ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি’র হেনস্থা, কক্সবাজার মডেল প্রেস ক্লাবের নিন্দা মাতামুহুরির পূর্ব বড় ভেওলায় ডাকাতি করে যাওয়ার সময় প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ চকরিয়ার লক্ষ্যারচরের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বজল কবির সওদাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া | কক্সবাজার মডেল প্রেস ক্লাবের সভাপতির শোক টেকনাফে সিগারেটের সেলসম্যানের আড়ালে মাদকের কারবার করে কোটিপতি রশিদ আলম ওরফে পেড়ু ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ কক্সবাজার থেকে অপহরণের দুইদিন পর মহেশখালী থেকে উদ্ধার শিশু আলভী জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি| ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার ঘোষণা সংগীত শিল্পী ইফতির

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুরগামী ডেমু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৩৫) নামের এক কাঁচাফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ১লা মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে বৈরাগীরচালা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়া থেকে শ্রীপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঁচা ফল ক্রয় করে ঢাকায় সরবরাহ করত।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর ষ্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, নিহত আব্দুর রহমান আজ দুপুরে লোহাগাছ এলাকার বিভিন্ন বাড়ি থেকে কাঁচা আম ক্রয় করে লোহাগাছ সাতরাস্তা মোড় সংলগ্ন রেল লাইনে বসে ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে জয়দেবপুর গামী ডেমু ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়। এতে তার শরীরের একাংশ লোহাগাছ পড়লেও অর্ধাংশ বিন্দুবাড়ী গিয়ে পড়ে। এঘটনায় নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category