ছবি : প্রতিদিনের কক্সবাজার
**নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও, কক্সবাজার | ২২ মে ২০২৬**
কক্সবাজার জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঈদগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঈদগাঁও থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত ও ধর্তব্য অপরাধে জড়িত মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত, চারজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং একজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উত্তর গোমাতলীর জামাল উদ্দিন, জুমনগরের মোঃ আরমান ও নুরুল আলম, ছাতিপাড়ার আমিরুল আজম সুজন, ভোমরিয়াঘোনার রেখা বিবি এবং পূর্ব বামনকাটার শফি আলম।
এর মধ্যে জামাল উদ্দিন এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া মোঃ আরমান ও নুরুল আলম দ্রুত বিচার আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি। আমিরুল আজম সুজন যৌতুক নিরোধ আইনের মামলার এবং রেখা বিবি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদিকে শফি আলমকে ধর্তব্য অপরাধ সংঘটনের দায়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, অপরাধ দমন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।