• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
অবশেষে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ : চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ধর্ষণের শিকার কিশোরীর ছবি তুলে ফেসবুকে দিলেন চকরিয়ার ওসি মনির! কক্সবাজারের এনসিপি নেত্রী নওশাবাকে শোকজ পাওনা টাকা নিয়ে বিরোধ: বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, আটক ৩ কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী শের আলী (৫২) গ্রেফতার। জেলের চার দেয়ালে বন্দী থেকেও ডাকাতি মামলার আসামি!! প্রতিদিনের কক্সবাজারে অস্ত্র নিয়ে প্রকাশিত ভিডিও ভাইরাল!! অবশেষে সেই ছিনতাইকারী আশরাফ গ্রেফতার মারা গেছেন তোফায়েল আহমেদ পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

মালুমঘাটে দ্রুতগামী গাড়ির ধাক্কায় নসিমন চালকের মৃত্যু

প্রতিদিনের কক্সবাজার ডেস্ক : / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ছবি : প্রতিদিনের কক্সবাজার

চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুলের সামনে দ্রুতগামী বাসের চাপায় নসিমন চালক মোঃ নয়ন উদ্দিন নিহত হয়েছেন।

২৬ মে রাত চার ঘটিকার সময় ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ আইডিয়াল স্কুলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনা নিয়ে মালুমঘাট হাইওয়ে থানা প্রেরিত প্রেস বিঙ্গপ্তি ::

প্রেস রিলিজঃ
অদ্য ২৬/০৫/২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ০৪:০০ ঘটিকায়।
কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের অন্তর্গত মালুমঘাট আইডিয়াল স্কুলের সামনে কক্সবাজার-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে।
মোঃ নয়ন উদ্দিন(২১), পিতা-মোঃ হোচেন,সাং-ইসলামাবাদ লাহারপাড়া, থানা-কক্সবাজার সদর,জেলা-কক্সবাজার

তার নিজ গাড়ী ইঞ্জিন চালিত নছিমনে(টলি) রড বোঝাই করে কক্সবাজার হইতে বদরখালী,মহেশখালী যাওয়ার পথে ইং-২৬/০৫/২৬ খ্রি. তারিখ সময় অনুমান রাত ০৪:০০ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের অন্তর্গত মালুমঘাট আইডিয়াল স্কুলের সামনে কক্সবাজার-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে পৌছলে তার ইঞ্জিন চালিত নসিমন(টলি) গাড়ির ডান চাকা ফেটে যায়। তাৎক্ষণিক মোঃ নয়ন গাড়ি থেকে নেমে পাকা রাস্তার উপর দাঁড়ানো মাত্রই কক্সবাজার হইতে চট্টগ্রামগামী অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা মারলে মাথা, পায়ে,বুকে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। দুর্ঘটনার সংবাদ পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় জখমী মোঃ নয়নকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চকরিয়া প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চকরিয়ার কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মোঃ নয়নকে মৃত ঘোষণা করেন। মহাসড়কে কোন প্রতিবন্ধকতা নাই। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মৃত ব্যক্তির সংখ্যাঃ ০১ জন।
১। মোঃ নয়ন উদ্দিন(২১), পিতা-মোঃ হোচেন,সাং-ইসলামাবাদ লাহারপাড়া,থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

উদ্ধারঃ ১। একটি ইঞ্জিন চালিত নসিমন (টলি)গাড়ি।
অজ্ঞাতনামা পিক -আপ।
গ্রেফতারঃ নাই ।

গৃহীত ব্যবস্থাঃ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category