প্রতিবাদে কক্সবাজারের স্থানীয় সংগীত শিল্পী আকলিমা ইসলাম ইফতি বলেন
“সম্প্রতি আমার নামে যে সংবাদটি প্রচার করা হচ্ছে, একটা ফেইক অনলাইন চ্যানেল থেকে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমি কখনোই এমন কোনো বক্তব্য দিইনি এবং কোনো সংবাদমাধ্যমকে এ ধরনের তথ্য প্রদান করিনি। আমার বক্তব্য বিকৃত করে কিংবা মনগড়া তথ্য যুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
সবার কাছে অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া এসব ভুয়া সংবাদে বিভ্রান্ত হবেন না। প্রয়োজন হলে এ ধরনের মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছি।