• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে তরুণ বিএনপি নেতা দিদারের নগদ অর্থ সহায়তা কক্সবাজারে ভারী বর্ষণ :পৃথক পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৮, শহরে ১ বাংলাদেশ এফ,জি কল্যাণ সমিতি কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত | সভাপতি : আনচারুল হক, সাঃ সম্পাদক : হুমায়ুন কবির কক্সবাজারে আলোচিত শীর্ষ ইয়াবা কুইন রুজিনা গ্রেফতার চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩ অনিয়ম-দূর্নীতিতে নিমজ্জিত পেকুয়ার ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসা! মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ৬ দিনব্যাপী কেন্দ্রীয় আলোচনা সভায় কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করছেন আ*জ*ম খায়রুল বাশার রনি টাকা পেলেই বনভূমিতে সবকিছুর বৈধতা দেন বন কর্মকর্তা কুদ্দুসুর রহমান কক্সবাজার বিমানবন্দরে ই*য়া*বা সহ নারী যাত্রী আটক

ঈদগাঁওয়ে বার্মিজ চোরাই গরু পাচারের অভিযোগ** *রাতের আঁধারে ট্রাকযোগে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার

জাওয়ান উদ্দিন / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ঈদগাঁও প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাকে কেন্দ্র করে বার্মিজ চোরাই গরু পাচারের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে আনা চোরাই গরু ঈদগাঁওয়ের বিভিন্ন আড়তে মজুদ রেখে পরে রাতের বেলায় ট্রাকযোগে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাকযোগে অবাধে গরু পরিবহন করা হয় বলে দাবি স্থানীয়দের। এছাড়া “খাস কালেকশন” নামে টোকেন ব্যবস্থার মাধ্যমে এসব চোরাই গরু পরিবহনে এক ধরনের বৈধতার সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি জানান, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, থানা ও হাইওয়ে পুলিশের দায়িত্বশীলদের ম্যানেজ করেই এই পাচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার না চালানোর আহ্বানও জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category