• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে তরুণ বিএনপি নেতা দিদারের নগদ অর্থ সহায়তা কক্সবাজারে ভারী বর্ষণ :পৃথক পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৮, শহরে ১ বাংলাদেশ এফ,জি কল্যাণ সমিতি কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত | সভাপতি : আনচারুল হক, সাঃ সম্পাদক : হুমায়ুন কবির কক্সবাজারে আলোচিত শীর্ষ ইয়াবা কুইন রুজিনা গ্রেফতার চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩ অনিয়ম-দূর্নীতিতে নিমজ্জিত পেকুয়ার ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসা! মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ৬ দিনব্যাপী কেন্দ্রীয় আলোচনা সভায় কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করছেন আ*জ*ম খায়রুল বাশার রনি টাকা পেলেই বনভূমিতে সবকিছুর বৈধতা দেন বন কর্মকর্তা কুদ্দুসুর রহমান কক্সবাজার বিমানবন্দরে ই*য়া*বা সহ নারী যাত্রী আটক

ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারিকরণের দাবিতে ঈদগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ

জাওয়ান উদ্দিন, ঈদগাঁও / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ছবি : প্রতিদিনের কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারিকরণের দাবিতে ঈদগাঁও বাস স্টেশনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঈদগাঁও উপজেলার শিক্ষার্থীরা একটি সরকারি কলেজের অভাব অনুভব করে আসছেন। উপজেলার একমাত্র কলেজ হওয়া সত্ত্বেও ঈদগাহ রশিদ আহমদ কলেজ এখনো সরকারিকরণের আওতায় আসেনি। ফলে শিক্ষার্থীদের উন্নত শিক্ষা গ্রহণে নানা সীমাবদ্ধতা ও ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, কলেজটি সরকারিকরণ করা হলে এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা কম খরচে উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় সরকারি কলেজ থাকলেও গুরুত্বপূর্ণ ও জনবহুল ঈদগাঁও উপজেলায় এখনো কোনো সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে কলেজটি সরকারিকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

এসময় বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category