• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Headline
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ইঞ্জি. জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর আগমনে উৎসবমুখর সমুদ্র জনপদ কক্সবাজার ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি’র হেনস্থা, কক্সবাজার মডেল প্রেস ক্লাবের নিন্দা মাতামুহুরির পূর্ব বড় ভেওলায় ডাকাতি করে যাওয়ার সময় প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ চকরিয়ার লক্ষ্যারচরের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বজল কবির সওদাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া | কক্সবাজার মডেল প্রেস ক্লাবের সভাপতির শোক টেকনাফে সিগারেটের সেলসম্যানের আড়ালে মাদকের কারবার করে কোটিপতি রশিদ আলম ওরফে পেড়ু ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ কক্সবাজার থেকে অপহরণের দুইদিন পর মহেশখালী থেকে উদ্ধার শিশু আলভী জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি| ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার ঘোষণা সংগীত শিল্পী ইফতির

আমাকে কিল-ঘুসি মারা হয়, নিয়ে গেছে ফোন-মানিব্যাগ: পাটওয়ারী

ডেস্ক নিউজ / ১১৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ছবি : প্রতিদিনের কক্সবাজার

প্রতিদিনের কক্সবাজার ডেস্ক :

ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাকে কিল-ঘুসি মারা হয় বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে এ হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে জানান, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত করা হয়।পাটওয়ারী বলেন, তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুসি মারা হয়। এ সময় হামলাকারীরা আমার মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান করছেন বলে জানান পাটওয়ারী।

তিনি বলেন, মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category