• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসির প্রথম কর্মদিবস, ক্যাম্পাসে সংবর্ধনা কুমিল্লার তাজমিন হত্যা তদন্তে নতুন মোড়, রাজুর বিরুদ্ধে ধর্ষণ মা/ম/লা বালুখালী ক্যাম্পে ইয়াবা-আইস কারবারের অভিযোগ কামাল হোসেনের বিরুদ্ধে শারদীয় দুর্গাপূজা ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চকরিয়া থানায় মতবিনিময় সভা কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে প্রাণ গেল ১৫ বছরের তাজমিনের: নিরাপত্তা ও নজরদারিতে উঠছে গুরুতর প্রশ্ন! সোর্স’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, রিসাদের বিরুদ্ধে তদন্তের দাবি যানজটে নাকাল পর্যটনের শহর, মিশুক-টমটম নি/ষি/দ্ধে/র দাবি সন্ধান চাই |||| আসমাউল হোসনা, পিতা – রহমতুল্লাহ, নাহিম, পিতা : মার্কিন সান, ঠিকানা : ৭ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন | হেনাউল ইসলাম বাবুলের জরুরি সংবাদ সম্মেলন ন্যায়বিচারের ভবনেই জীবনঝুঁকি: ফাটল-জীর্ণতায় কক্সবাজার চীফ জু/ডি/শি/য়া/ল ম্যাজিস্ট্রেট আদালত

শহিদ ওয়াসিমের কবর জিয়ারত ও পিতা-মাতার হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

ইমতিয়াজ মাহমুদ ইমন : / ২৯১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ছবি : প্রতিদিনের কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় জুলাই আন্দোলনের শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহিদ ওয়াসিমের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং রাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদ ওয়াসিমের পিতা শফিউল আলম ও মাতা জোসনা আক্তারের হাতে সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় তাদের পাশে থাকবে।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মেহেরনামা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা শহিদ পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান ও সহমর্মিতাকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে শহিদ হওয়া ওয়াসিমের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁর পরিবারের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category