• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসির প্রথম কর্মদিবস, ক্যাম্পাসে সংবর্ধনা কুমিল্লার তাজমিন হত্যা তদন্তে নতুন মোড়, রাজুর বিরুদ্ধে ধর্ষণ মা/ম/লা বালুখালী ক্যাম্পে ইয়াবা-আইস কারবারের অভিযোগ কামাল হোসেনের বিরুদ্ধে শারদীয় দুর্গাপূজা ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চকরিয়া থানায় মতবিনিময় সভা কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে প্রাণ গেল ১৫ বছরের তাজমিনের: নিরাপত্তা ও নজরদারিতে উঠছে গুরুতর প্রশ্ন! সোর্স’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, রিসাদের বিরুদ্ধে তদন্তের দাবি যানজটে নাকাল পর্যটনের শহর, মিশুক-টমটম নি/ষি/দ্ধে/র দাবি সন্ধান চাই |||| আসমাউল হোসনা, পিতা – রহমতুল্লাহ, নাহিম, পিতা : মার্কিন সান, ঠিকানা : ৭ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন | হেনাউল ইসলাম বাবুলের জরুরি সংবাদ সম্মেলন ন্যায়বিচারের ভবনেই জীবনঝুঁকি: ফাটল-জীর্ণতায় কক্সবাজার চীফ জু/ডি/শি/য়া/ল ম্যাজিস্ট্রেট আদালত

কুমিল্লার তাজমিন হত্যা তদন্তে নতুন মোড়, রাজুর বিরুদ্ধে ধর্ষণ মা/ম/লা

প্রতিদিনের কক্সবাজার ডেস্ক / ৩৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রতিদিনের কক্সবাজার ডেস্ক :

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে এক আইনজীবী তাজমিনকে রাজু কর্তৃক কক্সবাজারে নিয়ে আসা এবং ধর্ষণের অভিযোগ তুলে ধরেন। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত ধর্ষণের অভিযোগে মামলার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর থানা পুলিশের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, আদালতে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসা ও ধর্ষণের অভিযোগ উপস্থাপন করা হলে আদালত মামলার নির্দেশ দেন। পরে সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে।

তিনি আরও বলেন, মূলত রাজু প্রতারণা করে হোটেল মালিকের ছেলের পরিচয়ে তাজমিনের সঙ্গে সম্পর্কে জড়ায়। পরে তাকে ফুসলিয়ে কক্সবাজারের নিয়ে আসে।এর আগে কুমিল্লায় জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে রিয়াজ উদ্দিন রাজুকে গ্রেপ্তার করে কক্সবাজার পুলিশ।

গত সোমবার দুপুরে কুমিল্লা পুলিশের কাছে রাজুকে হস্তান্তর করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরে আইনগত জটিলতা দেখিয়ে কুমিল্লা পুলিশ আবারও রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে রোববার রাত ১০টার দিকে শহরের কলাতলীর লুলুয়া রিসোর্টের সামনে থেকে কক্সবাজার পুলিশ অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে।

গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানক্ষেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাজমিনের ধর্ষক ও হত্যাকারী সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category