• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Headline
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসির প্রথম কর্মদিবস, ক্যাম্পাসে সংবর্ধনা কুমিল্লার তাজমিন হত্যা তদন্তে নতুন মোড়, রাজুর বিরুদ্ধে ধর্ষণ মা/ম/লা বালুখালী ক্যাম্পে ইয়াবা-আইস কারবারের অভিযোগ কামাল হোসেনের বিরুদ্ধে শারদীয় দুর্গাপূজা ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চকরিয়া থানায় মতবিনিময় সভা কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে প্রাণ গেল ১৫ বছরের তাজমিনের: নিরাপত্তা ও নজরদারিতে উঠছে গুরুতর প্রশ্ন! সোর্স’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, রিসাদের বিরুদ্ধে তদন্তের দাবি যানজটে নাকাল পর্যটনের শহর, মিশুক-টমটম নি/ষি/দ্ধে/র দাবি সন্ধান চাই |||| আসমাউল হোসনা, পিতা – রহমতুল্লাহ, নাহিম, পিতা : মার্কিন সান, ঠিকানা : ৭ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন | হেনাউল ইসলাম বাবুলের জরুরি সংবাদ সম্মেলন ন্যায়বিচারের ভবনেই জীবনঝুঁকি: ফাটল-জীর্ণতায় কক্সবাজার চীফ জু/ডি/শি/য়া/ল ম্যাজিস্ট্রেট আদালত

আইনজীবী সহকারী পরিষদ, উখিয়ার আত্মপ্রকাশ

বিশেষ প্রতিবেদক / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আইনজীবী সহকারী পরিষদ, উখিয়ার আত্মপ্রকাশ

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার জেলা আদালতে কর্মরত উখিয়া উপজেলার বাসিন্দা আইনজীবী সহকারীদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘আইনজীবী সহকারী পরিষদ, উখিয়া’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কক্সবাজার আদালত এলাকার ন্যায় কুঞ্জে এক বিশেষ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি মাহমুদুল হক চৌং। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন আবুল হাসেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সহকারী মো. ফেরদৌস, মো. শাহজাহান ও বেলাল আজাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী শমসের আলম, মো. নাসির উদ্দীন, রিপন বড়ুয়া, নাছির উদ্দীন, মো. সাহাব উদ্দিন রিফাত, বিকাশ বড়ুয়া, মোজাম্মেল হক মামুন, ছৈয়দ নূর, আবদুর রশিদসহ উখিয়া উপজেলার অর্ধশতাধিক আইনজীবী সহকারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি উখিয়ার আইনজীবী সহকারীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের সদস্যদের যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে উখিয়া উপজেলার সকল আইনজীবী সহকারীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখা, একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন, নিয়মিত সমন্বয় বৈঠক আয়োজন এবং সদস্যদের নিয়মিত খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় কোটবাজারস্থ ভালুকিয়া সায়মুন রোডে পরবর্তী বিশেষ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category