• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
অবশেষে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ : চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ধর্ষণের শিকার কিশোরীর ছবি তুলে ফেসবুকে দিলেন চকরিয়ার ওসি মনির! কক্সবাজারের এনসিপি নেত্রী নওশাবাকে শোকজ পাওনা টাকা নিয়ে বিরোধ: বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, আটক ৩ কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী শের আলী (৫২) গ্রেফতার। জেলের চার দেয়ালে বন্দী থেকেও ডাকাতি মামলার আসামি!! প্রতিদিনের কক্সবাজারে অস্ত্র নিয়ে প্রকাশিত ভিডিও ভাইরাল!! অবশেষে সেই ছিনতাইকারী আশরাফ গ্রেফতার মারা গেছেন তোফায়েল আহমেদ পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

শালিক রেঁস্তোরার সেই জিএম স্বাধীনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক মামলা

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারের আলোচিত রেস্তোরাঁ ‘শালিক’-এর চাকরিচ্যুত জেনারেল ম্যানেজার (জিএম) মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
এর মধ্যে একটি মামলা কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এ এবং অপরটি ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয়েছে।
রোববার (১৭ মে) ভুক্তভোগীরা এসব মামলা দায়ের করেন বলে জানা গেছে।
এদিকে অভিযোগ ওঠার পর থেকে অভিযুক্ত স্বাধীনকে শালিক রেস্তোরাঁর জিএম পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাছির উদ্দিন।
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এ দায়ের করা মামলার এজাহারে বাদী এক কিশোরী অভিযোগ করে বলেছেন, গত ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শালিক রেস্তোরাঁর দ্বিতীয় তলার কনভেনশন হলের পশ্চিম পাশের দক্ষিণ কর্ণারের একটি কক্ষে তাকে ডেকে নেন মুজিবুর রহমান স্বাধীন। এসময় নিজের স্ত্রীর অসুস্থতার কথা জানান এবং বাসায় গিয়ে স্ত্রীকে দেখভালের অনুরোধকরেন তাকে। এতে ভুক্তভোগী অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত মুজিবুর জোরপূর্বক তাকে ধর্ষণ করেছেন।
অন্যদিকে, ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় বাদী অভিযোগ করেন, গত ৯ মে ব্যবসায়িক আলাপের জন্য তিনি বড় বোনের জামাইয়ের সঙ্গে ঢাকায় যান। সেখানে রাতে অভিযুক্ত স্বাধীন বাদীর বড় বোনকে একটি কক্ষে ধর্ষণের চেষ্টা করেন।
পৃথক দুটি ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, অভিযোগের বিষয়ে শালিক রেস্তোরাঁর স্বত্বাধিকারী নাছির উদ্দিন বলেন, “মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ জানার পর তাকে প্রতিষ্ঠানের জিএম পদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।”
তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আদালতের নথিপত্র এখনো পুলিশের হাতে পৌঁছায়নি। তিনি বলেন, “আদালতের নথিপত্র হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category