উখিয়া থাইংখালীর শীর্ষ ইয়াবা কারবারি ও পাহাড় খেকো জসিম বাহিনীর হামলায় বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ আহত ২
বিশেষ প্রতিবেদক
উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন গজোঘোনা এলাকার শীর্ষ মাদক কারবারি ও চিহ্নিত ভুমিদস্যু জসিম উদ্দিন স্থানীয় বন বিভাগকে বৃদ্ধঙ্গুলি ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বনভুমির পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচার করে আসছিল বলে জানা গেছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১ টার সময় খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে পৌঁছে পাহাড় কাটায় বাঁধা প্রদান করিলে, ক্ষিপ্ত হয়ে আন্ডার গ্রাউন্ডে থাকা সীমান্তের শীর্ষ মাদক কারবারি জসিম উদ্দিনের নেতৃত্বে একদল অস্ত্রধারীরা বন কর্মকর্তা ও বনকর্মীদের উপর ধারালো দা, কিরিচ ও অগ্নি অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন মুন্সি ইসমাইলকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
আহত বন কর্মকর্তাদের শো-র চিৎকারে স্থানীয় লোকজন অস্ত্র ধারীদের কবল থেকে আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন।
কতর্ব্যরত চিকিৎসক আহতরা শংকামুক্ত নয় বলে প্রতিবেদককে জানিয়েছেন।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।