• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসির প্রথম কর্মদিবস, ক্যাম্পাসে সংবর্ধনা কুমিল্লার তাজমিন হত্যা তদন্তে নতুন মোড়, রাজুর বিরুদ্ধে ধর্ষণ মা/ম/লা বালুখালী ক্যাম্পে ইয়াবা-আইস কারবারের অভিযোগ কামাল হোসেনের বিরুদ্ধে শারদীয় দুর্গাপূজা ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চকরিয়া থানায় মতবিনিময় সভা কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে প্রাণ গেল ১৫ বছরের তাজমিনের: নিরাপত্তা ও নজরদারিতে উঠছে গুরুতর প্রশ্ন! সোর্স’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, রিসাদের বিরুদ্ধে তদন্তের দাবি যানজটে নাকাল পর্যটনের শহর, মিশুক-টমটম নি/ষি/দ্ধে/র দাবি সন্ধান চাই |||| আসমাউল হোসনা, পিতা – রহমতুল্লাহ, নাহিম, পিতা : মার্কিন সান, ঠিকানা : ৭ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন | হেনাউল ইসলাম বাবুলের জরুরি সংবাদ সম্মেলন ন্যায়বিচারের ভবনেই জীবনঝুঁকি: ফাটল-জীর্ণতায় কক্সবাজার চীফ জু/ডি/শি/য়া/ল ম্যাজিস্ট্রেট আদালত

বালুখালী ক্যাম্পে ইয়াবা-আইস কারবারের অভিযোগ কামাল হোসেনের বিরুদ্ধে

মোঃ আরিফ, স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২-এর ক্যাম্প-১১ এলাকায় কামাল হোসেন ওরফে ‘দলায়া’র বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মিয়ানমার থেকে ইয়াবা ও আইসসহ বিভিন্ন ধরনের মাদক এনে ক্যাম্পে মজুতের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মাদক পরিবহনের কাজে কামাল হোসেন কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষকে ব্যবহার করে থাকেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

যানবাহন ব্যবহারের বিষয়েও প্রশ্ন

স্থানীয়দের অভিযোগ, কামাল হোসেন বিভিন্ন সময়ে দামি মোটরসাইকেল ও নোহা মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করেন। এসব যানবাহনের মালিকানা, নিবন্ধন ও বৈধ কাগজপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে যানবাহনগুলো মাদক পরিবহনে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মাদক কারবারের অভিযোগ তদন্তের দাবি

স্থানীয়দের ভাষ্য, ক্যাম্প এলাকায় মাদক পাচার ও সরবরাহের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায় নি।

স্থানীয় সূত্রের দাবি, কামাল হোসেন ওরফে ‘দলায়া’ বালুখালী ক্যাম্প-২-এর ক্যাম্প-১১-এর ডি-৯ ব্লকের বাসিন্দা দিলদার আহমেদের ছেলে।

ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category