• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
অবশেষে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ : চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ধর্ষণের শিকার কিশোরীর ছবি তুলে ফেসবুকে দিলেন চকরিয়ার ওসি মনির! কক্সবাজারের এনসিপি নেত্রী নওশাবাকে শোকজ পাওনা টাকা নিয়ে বিরোধ: বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, আটক ৩ কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী শের আলী (৫২) গ্রেফতার। জেলের চার দেয়ালে বন্দী থেকেও ডাকাতি মামলার আসামি!! প্রতিদিনের কক্সবাজারে অস্ত্র নিয়ে প্রকাশিত ভিডিও ভাইরাল!! অবশেষে সেই ছিনতাইকারী আশরাফ গ্রেফতার মারা গেছেন তোফায়েল আহমেদ পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

চকরিয়া প্রতিনিধি / ১০৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ছবি : প্রতিদিনের কক্সবাজার

চাকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোহাম্মদ মিনার (২৮) একজন মাদকাসক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৭৫) জুমার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে ছেলে মোহাম্মদ মিনার তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলায় পা-হারা প্রতিবন্ধী খলিলুর রহমান গুরুতর আহত হন এবং তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় খলিলুর রহমানকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত মোহাম্মদ মিনারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযুক্ত মিনার মাদকাসক্ত এবং তার অন্য ভাইয়েরা আলাদাভাবে বসবাস করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে খলিলুর রহমান এর আগে থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে মিনার শুক্রবার বাবার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদ প্রেরক,
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার
২২/০৫/২৬
০১৬১৮৯৩০৩৩৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category