• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
অবশেষে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ : চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ধর্ষণের শিকার কিশোরীর ছবি তুলে ফেসবুকে দিলেন চকরিয়ার ওসি মনির! কক্সবাজারের এনসিপি নেত্রী নওশাবাকে শোকজ পাওনা টাকা নিয়ে বিরোধ: বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, আটক ৩ কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী শের আলী (৫২) গ্রেফতার। জেলের চার দেয়ালে বন্দী থেকেও ডাকাতি মামলার আসামি!! প্রতিদিনের কক্সবাজারে অস্ত্র নিয়ে প্রকাশিত ভিডিও ভাইরাল!! অবশেষে সেই ছিনতাইকারী আশরাফ গ্রেফতার মারা গেছেন তোফায়েল আহমেদ পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

কক্সবাজার আদালত চত্বরে গুলি, বিএনপি নেতাসহ আহত ৫

মনছুর আলম মুন্না / ১৬৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

ছবি : প্রতিদিনের কক্সবাজার

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ-২ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহিউদ্দিন ও রণি নামে দুই স্বেচ্ছাসেবকদল নেতা। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আদালত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে।

ঘটনার পরপরই পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান নিশ্চিত করেছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category