• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
অবশেষে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ : চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ধর্ষণের শিকার কিশোরীর ছবি তুলে ফেসবুকে দিলেন চকরিয়ার ওসি মনির! কক্সবাজারের এনসিপি নেত্রী নওশাবাকে শোকজ পাওনা টাকা নিয়ে বিরোধ: বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, আটক ৩ কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী শের আলী (৫২) গ্রেফতার। জেলের চার দেয়ালে বন্দী থেকেও ডাকাতি মামলার আসামি!! প্রতিদিনের কক্সবাজারে অস্ত্র নিয়ে প্রকাশিত ভিডিও ভাইরাল!! অবশেষে সেই ছিনতাইকারী আশরাফ গ্রেফতার মারা গেছেন তোফায়েল আহমেদ পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলি- ও ৪৩ হাজার ইয়াবা সহ আটক ৩

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও ৪৩ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৯ মে) ভোররাতে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এ.ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

আটক ব্যক্তিরা হলেন- লম্বাশিয়া ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের শামসু আলমের ছেলে মো. জাহিদ হোসেন (৩৮), লম্বাশিয়া ১-ইস্ট নম্বর ক্যাম্পের সি-১৫ ব্লকের দিল মোহাম্মদের ছেলে নুর হোসেন (১৮) এবং একই ক্যাম্পের এ-৪ ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)।

মোহাম্মদ সিরাজ আমীন জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, লম্বাশিয়া ১-ইস্ট ক্যাম্পের সি-১৫ ব্লকের একটি বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় চালান লেনদেনের জন্য কয়েকজন জড়ো হয়েছে। খবর পেয়ে এপিবিএনের একটি দল ওই ঘরটি ঘিরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ৫ থেকে ৬ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।পরে আটক ব্যক্তিদের দেহ ও ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন এবং ২৭ রাউন্ড গুলি।

এডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন নিশ্চিত করেছেন, রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে মাদক ও অস্ত্রপাচার ঠেকাতে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category