• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে তরুণ বিএনপি নেতা দিদারের নগদ অর্থ সহায়তা কক্সবাজারে ভারী বর্ষণ :পৃথক পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৮, শহরে ১ বাংলাদেশ এফ,জি কল্যাণ সমিতি কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত | সভাপতি : আনচারুল হক, সাঃ সম্পাদক : হুমায়ুন কবির কক্সবাজারে আলোচিত শীর্ষ ইয়াবা কুইন রুজিনা গ্রেফতার চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩ অনিয়ম-দূর্নীতিতে নিমজ্জিত পেকুয়ার ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসা! মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ৬ দিনব্যাপী কেন্দ্রীয় আলোচনা সভায় কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করছেন আ*জ*ম খায়রুল বাশার রনি টাকা পেলেই বনভূমিতে সবকিছুর বৈধতা দেন বন কর্মকর্তা কুদ্দুসুর রহমান কক্সবাজার বিমানবন্দরে ই*য়া*বা সহ নারী যাত্রী আটক

কক্সবাজারে আলোচিত শীর্ষ ইয়াবা কুইন রুজিনা গ্রেফতার

মনছুর আলম মুন্না / ৮৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ছবি : প্রতিদিনের কক্সবাজার

দীর্ঘদিন ধরে শহরের এক নং ওয়ার্ড সমিতিপাড়া এলাকায় একচেটিয়াভাবে মাদক ব্যবসা করে লাখ লাখ টাকা কামিয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসার আড়ালে নানা অপরাধ কর্মকাণ্ড করে আসেছে এই আলোচিত ইয়াবা ব্যবসায়ী রোজিনা।

দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে এলাকয় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিব চেয়ারম্যানের দাপট দেখিয়ে এলায় ত্রাসের রাজত্ব কায়েম করত। জুলাই আন্দোলনের পরে সে বিভিন্ন জায়গায় আত্নগোপনে থেকে দেশবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। স্থানীয় বিএনপি জামায়াত নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে আসছিল।

এদিকে ইয়াবা ব্যবসার অনুসন্ধান ধরে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে। যাহার মামলা নং ১/ ২৫। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত রোজিনাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। এছাড়াও তার বিরুদ্ধে প্রায়ই দেড় ডজনের অধিক জিআর এবং সিআর মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা রয়েছে। এসব মামলার বোজা ও গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে বিভিন্ন ছদ্মবেশে পলাতক ছিল রোজিনা ।

২৭ জুন (শনিবার) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সাড়াশি অভিযানে কুতুবদিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাদিম আলী বলেন, রোজিনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আজকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া পাড়ার একটি ঘর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আইনী প্রক্রিয়া শেষ করে তাকে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category