• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ শহিদ ওয়াসিমের কবর জিয়ারত ও পিতা-মাতার হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী বিরোধীদলের লক্ষ্য দেশকে অশান্ত করা- প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ইঞ্জি. জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর আগমনে উৎসবমুখর সমুদ্র জনপদ কক্সবাজার ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি’র হেনস্থা, কক্সবাজার মডেল প্রেস ক্লাবের নিন্দা মাতামুহুরির পূর্ব বড় ভেওলায় ডাকাতি করে যাওয়ার সময় প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ চকরিয়ার লক্ষ্যারচরের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বজল কবির সওদাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া | কক্সবাজার মডেল প্রেস ক্লাবের সভাপতির শোক

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ইমতিয়াজ মাহমুদ ইমন / ১৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ছবি : প্রতিদিনের কক্সবাজার

নতুন পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কক্সবাজারের স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া সফরকালে তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নতুন মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যক্রমের উদ্বোধন করেন।

স্থানীয় প্রশাসন ও সাধারণ নাগরিকদের মতে, প্রধানমন্ত্রীর এই আগমন ও নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণার পর থেকে পেকুয়া, চকরিয়া ও মাতামুহুরী সংলগ্ন পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত এই দুটি বড় সিদ্ধান্তের ফলে অবহেলিত এই অঞ্চলে উন্নয়নের এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে।স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, নতুন উপজেলা ও পৌরসভা গঠন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, যা আজ পূরণের মুখ দেখল। এই অঞ্চলের ভৌত অবকাঠামো এবং সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফর এক বড় মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছেন তারা।

তারা আরও জানান, নতুন এই পৌরসভা ও উপজেলা গঠনের ফলে পেকুয়া, চকরিয়া ও সংলগ্ন অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর নাগরিক সুযোগ-সুবিধা, যেমন— উন্নত রাস্তাঘাট, সুয়ারেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে। এছাড়াও এখন আর দূরবর্তী প্রশাসনিক কেন্দ্রে যেতেহবে না। এতে করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category